সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

এম এ মান্নান, সরিষাবাড়ী-জামালপুর।।
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৮:৫৭ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে বৃহস্পুপতিবার দুপুর পুকুরে কচুরিপানা পরিস্কার করতে গিয়ে  বিদ্যুতায়ন হয়ে সোহেল মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পৌর এলকার সাতপোয়া গ্রামের সুজা আহমেদের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোহেল মিয়া পেশায় এক জন শ্রমিক। বৃহস্পতিবার সাড়ে ১২ টার দিকে স্থানীয় আলম মিয়ার পুকুরে কচুরিপানা পরিস্কার করতে যায়। আগে থেকেই বিদ্যুতের তার পুকুরের পানিতে পড়ে বিদ্যুতায়িত ছিলো। সোহেল পানিতে নামার সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান  জানান, খবর শুনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।  আমাদের ইউনিট যাবার আগেই তাকে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ