সরিষাবাড়ীতে বিজিডি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০, ৯:০১ অপরাহ্ন
সরিষাবাড়ীতে বিজিডি গ্রুপের ইফতার সামগ্রী বিতরন। ছবি-এম এ মান্নান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।

জামালপুরের সরিষাবাড়ীতে দিনমজুর, নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেছেন বিজিডি ফাউন্ডেশন ।

মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া দারুলহুদা ফাজিল মাদরাসা মাঠে  বিজিডি ফাউন্ডেশনের উদ্যোগে এ ইফতার সামগ্রী বিতরন করা হয়।এসময় উপজেলার মহাদান ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় ৫ শতাধিক দিনমজুর ভ্যান চালক, চা বিক্রেতা, বিধবা ও নিম্ন আয়ের মানুষের মাঝে রোজা উপলক্ষে মুড়ি, ছোলা, আটা, খেজুর বিতরন করা হয়।

এসময় বক্তব্য রাখেন, বিজিডি ফাউন্ডেশন ও বিজিডি গ্রুপের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম, বিজিডি ফাউন্ডেশনের সরিষাবাড়ী উপজেলা আহবায়ক সোহানুর রহমান সোহান, সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন হরেকসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার বিভিন্ন সাংবাদিক বৃন্দ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ