সরিষাবাড়ীতে বিএনপির সাবেক মহাসচিবের মৃত্যুবার্ষিকী পালিত

এম এ মান্নান,সরিষাবাড়ী-জামালপুর।।
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০, ৮:৫১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব এবং সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২১তম মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়।

এ উপলক্ষে ব্যারিষ্টার আঃ সালাম তালুকদারের বাড়ীর পাশে ঝালুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহম্মেদের সভাপাতিত্বে আলোচনাও অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সভাপতি মরহুমের ভাতিজা ফরিদুল কবীর তালুকদার শামীম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা যুবদলের সভাপতি ফয়জুল কবীর তালুকদার সাহীন, প্রভাষক সেখ জামান জুয়েল,আঃ আওয়ালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য ১৯৯৯ সালের ২০ আগস্ট হৃদরোগের চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাওয়ার পথে হযরত শাহজালাল (তৎকালীন জিয়া) আর্ন্তজাতিক বিমানবন্দরে তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের ভাতিজা জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম জানান, তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এরমধ্যে আজ সকালে সরিষাবাড়ী উপজেলার মুলবাড়ি গ্রামস্থ মরহুমের কবরে ফাতেহা পাঠ ও সর্বস্তরের শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোকর‌্যালি, দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল সহ বিভিন্ন ইউনিয়নে স্মরণসভা, মিলাদ ও কাঙালিভোজসহ সপ্তাহব্যাপি নানা কর্মসূচী রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ