সরিষাবাড়ীতে পরিবহন শ্রমিক পেলো প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী

এম এ মান্নান, সরিষাবাড়ী, জামালপুর
বুধবার, ৫ মে, ২০২১, ৭:৩৮ অপরাহ্ন
সরিষাবাড়ীতে প্রধান মন্ত্রীর উপহার সামগ্রী বিতরন। ছবি: এম এ মান্নান।

জামালপুরের সরিষাবাড়ীতে ৩ শতাধিক পরিবহন শ্রমিক পেলো প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী। বুধবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি কান্দারপাড়া বাসষ্টেশন ও সরিষাবাড়ী বাসষ্টেশন এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

এসময় প্রতিটি প্যাকেটে চাল, ডাল, মুড়ি, আলু, খেজুর সহ বিভিন্ন খাদ্য সামগ্রী দেয়া হয়।

খাদ্য সামগ্রী বিতরন কালে উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহম্মদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা বাস মালিক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক,

তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক আশরাফুল আলম মানিক, তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ