সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২, ৩:৫২ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ অফিসসহ উপজেলার বিভিন্ন স্পটে পুস্পস্তবক  অর্পন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদরাসা, দৌলতপুর ফাজিল মাদরাসা, গাড়ডোবা আলিম মাদরাসা, বয়ড়া ইসরাইল আহম্মেদ উচ্চ বিদ্যালয় ও পঞ্চাশী উচ্চ বিদ্যালয়সহ অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পন শেষে কেক কাটা, র‌্যালী, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসব অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাধারন সম্পাদক স্থানীয় এমপি ডাঃ মুরাদ হাসানসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত হয়ে দেশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ