সরিষাবাড়ীতে দ্রব্য সামগ্রী চড়া দামে বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ৩দিনের কারাদন্ড ; জেল হাজতে প্রেরন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ মার্চ, ২০২০, ৭:৫৩ অপরাহ্ন

সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধি।।

জামালপুরের সরিষাবাড়ীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চলমান বাজার দরের চেয়ে বেশী দামে বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ৩ তিন করে বিনাশ্রম কারাদন্ড দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিহাব উদ্দিন আহম্মদ।

শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিহাব উদ্দিন আহম্মদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাউসী বাজারে অভিযান চালিয়ে যে ২ ব্যবসায়ীকে গ্রেফতার করে তারা হলেন, বাউসী এলাকার আঃ সালামের ছেলে মোদি দোকানদার সোহান (১৮) এবং একই বাজারের অপর ব্যবসায়ী নারায়ন চন্দ্র পালের ছেলে শরী গৌরাচান পাল (৫০)।  রবিবার সকালে ঐ ২ সাজাপ্রাপ্ত ব্যবসায়ীকে জামালপুর জেলা হাজতে প্রেরন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ