সরিষাবাড়ীতে দ্রব্য সামগ্রী চড়া দামে বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীর ৩দিনের কারাদন্ড

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২২ মার্চ, ২০২০, ৭:৪২ অপরাহ্ন

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা।।

জামালপুরের সরিষাবাড়ীতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী চলমান বাজার দরের চেয়ে বেশী দামে বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে ৩ তিন করে বিনাশ্রম কারাদন্ড দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিহাব উদ্দিন আহম্মদ।

শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সিহাব উদ্দিন আহম্মদ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাউসী বাজারে অভিযান চালিয়ে যে ২ ব্যবসায়ীকে গ্রেফতার করে তারা হলেন, বাউসী এলাকার আঃ সালামের ছেলে মোদি দোকানদার সোহান (১৮) এবং একই বাজারের অপর ব্যবসায়ী নারায়ন চন্দ্র পালের ছেলে শÍ্রী গৌরাচান পাল (৫০)।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সাজাপ্রাপ্ত ঐ ২ ব্যবসায়ী সরিষাবাড়ী থানা হাজতে অবস্থান করছে এবং রবিবার সকালে তাদেরকে জামালপুর জেলা হাজতে প্রেরন করা হবে বলে ওসি সরিষাবাড়ী মাজেদুর রহমান জানান। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ