সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ২ ভাইকে পিটিয়ে আহত করল দুর্বৃত্তরা

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ৪:০৯ অপরাহ্ন
সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসাধীন আহত ২ ভাই হুমায়ুন কবীর ও রোজাইণ কবীর

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।

জামালপুরের সরিষাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ২ ভাই আহত হয়ে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছে। আর এ ঘটনাটি ঘটেছে উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বয়ড়া বাজারে গত রোব্বার সকালে।

মঙ্গলবার সকালে সরিষাবাড়ী হাসপাতালে গেলে চিকিৎসারত ২ ভাই জানান, আমার ফুপুদের কাছে বিবাদীদের নাকি ১০ শতক জমির জামেলা চলছিল। এরই সুত্রপাত ধরে বয়ড়া বাজারের মৃত দানেছ আলী তালুকদারের বড় ছেলে ঘাটাইল উপজেলা হাসপাতালের স্বাস্থ্য পরিদর্শক ডাঃ হুমায়ুন কবীরের ছোট ভাই ঢাকা কাওরান বাজার এলাকার বাংলার খবর প্রতিদিনের রিপোর্টার রোজাইন কবীর ৫ জুলাই রোব্বার সকালে বয়ড়া বাজারে তাদের বাসার পাশে চায়ের দোকানে বসে চা পান করতে ছিল। এমন সময় বয়ড়া বাজারের প্রভাবশালী কলিম উদ্দিন মন্ডলের ছেলে ইলিয়াস উদিন, তার ছেলে জাহাঙ্গীর ও সামাদসহ কতিপয় দুর্বৃত্ত সাংবাদিক রোজাইন কবিরের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় রোজাইন কবীর আহতের খবর শুনে বড় ভাই ডাঃ হুমায়ুন কবীর দৌড়ে ঘটনাস্থলে এলে দুর্বৃত্তরা তাকেও পিটিয়ে আহত করে। আহত দুই ভাই এখন সরিষাবাড়ী হাসাপতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় একই দিন বিকেলে রোজাইণ কবীূর বাদী হয়ে সরিষাবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করে। সরিষাবাড়ী থানার এস আই শামীম হোসেন বলেন বাদীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছিলাম এবং এর সততা পাওয়া গেছে। স্থানীয় পোগলদীঘা ইউনিয়ণের চেয়ারম্যান সামস উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, ঘটনা শুনেছি এবং উভয় পক্ষকে বসে মিমাংশার কথা বলেছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ