সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীতে বুধবার (২০ মার্চ) দুপুরে তিন মোটর সাইকেল চোরকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে, সরিষাবাড়ী রেজিষ্টি অফিসের দলীল লেখক সাইদুর রহমানের মাহিন্দ্র কোম্পানির ১১০ সিসি একটি মোটর সাইকেল গত ১৮ মার্চ তার বাড়াটিয়া বাসা আরামনগর বাজার থেকে চুরি হয়।
ঐ দিন রাতেই মোটর সাইকেল মালিক সরিষাবাড়ী থানায় একটি সাধারন ডাইরী করেন। ডাইরীর পরিপ্রেক্ষিতে সরিষাবাড়ী থানার এসআই ইমান আলী সন্দেহ মুলক ভাবে দাসের বাড়ী গ্রামের হাফিজুর ও আরামনগর বাজারের ছাব্বির নামে দুই জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের জবান বন্দি অনুয়ায়ী পরের দিন ১৯ মার্চ দুপুরে তাদের সহযোগী রবিন (১৯) নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জনকেই বুধবার দুপরে আদালতে প্রেরন করা হয়। মোটর সাইকেল চুরির মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ইমান আলী জানায়, গ্রেপতারকৃতরা কতটুকু দোষী সাব্যস্থ হবে সেটা আদালত প্রমান করবে।
You must be logged in to post a comment.