সরিষাবাড়ীতে ট্রাক চাপায় শ্রমিক নিহত

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা
সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১, ৮:৪৪ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে মাসুদ মিয়া (৪২) নামে এক শ্রমিক ট্রাক চাপায় নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় পৌরসভার বাউসি এলাকার বাঙ্গালী পাড়া জামে মসজিদের সামনে সরিষাবাড়ী-দিগপাইত-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। তিনি বাউসি বাজার এলাকায় স্বস্তিকা ফ্লাওয়ার মিলের শ্রমিক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে পৌর এলাকার বাউসি বাজার থেকে বাজার শেষে মাসুদ মিয়া সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে সরিষাবাড়ী-দিগপাইত-ঢাকা সড়কের বাঙ্গালী পাড়া জামে মসজিদের সামনে পৌঁছলে পেছন থেকে দ্রæতগামী একটি ট্রাক (টাঙ্গাইল ট-০২-০৬০৪) তাঁকে চাপা দেয়।

ঘটনাস্থলেই সে নিহত হয়। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা নাঈম বাঁধন তাঁকে মৃত ঘোষণা করেন। সোমবার সকাল ৯ ঘটিকায় নিহত শ্রমিক মাসুদ মিয়ার লাশ বারই পটল গ্রামে তার বারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মীর রকিবুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঘাতক চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করে থানায় রাখা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ