সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।
জামালপুরের সরিষাবাড়ীতে মাদক, দুর্নীতি ও বাল্যবিয়ে প্রতিরোধে মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলার বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজে জামালপুর জেলা তথ্য অফিসের আয়োজনে ‘দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণ’ শীর্ষক সংবাদ সম্মেলন ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
বাউসী বাঙ্গালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য অফিসার নুরন্নবী খন্দকার, সহকারী তথ্য অফিসার আনোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেন, কবি ও প্রাবন্ধিক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ। এ সময় শিক্ষার্থীরা মাদক, দুর্নীতি ও বাল্যবিয়ে প্রতিরোধে শপথ বাক্য পাঠ করে।
You must be logged in to post a comment.