সরিষাবাড়ীতে কোটি টাকার কষ্টিপাথরের মূর্তিসহ ১ চোরাকারবারী আটক

এম এ মান্নান, সরিষাবাড়ী, জামালপুর
মঙ্গলবার, ৪ মে, ২০২১, ৪:১৮ অপরাহ্ন
প্রতীকী ছবি

জামালপুরের সরিষাবাড়ীতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ শামীম শেখ (৩৫) নামে একজনকে আটক করেছে র‌্যাব। আটককৃত শামীম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

রোববার রাতে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের গোপালগঞ্জ গো-হাট এলাকায় গোপন সংবাদে অভিযান চালিয়ে র‌্যাব-১৪ তাকে আটক করে। পুলিশ সূত্র জানায়, মূর্তি পাচারকারী চক্রের হোতা শামীম শেখ গোপালগঞ্জ গো-হাট এলাকায় রোববার বিকেল থেকে অবস্থান নেয়। এসময় র‌্যাব গোপনে খবর পেয়ে সেখানে গিয়ে তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তার কাছে পাচারের উদ্দেশ্যে রাখা কষ্টিপাথরের মূর্তির কথা স্বীকার করলে র‌্যাব তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১১.১ কেজি ওজনের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য প্রায় এক কোটি ১১ লাখ টাকা বলে জানা গেছে।

সরিষাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নুরুল ইসলাম জানান, এ ব্যাপারে র‌্যাব-১৪’র নায়েক সুবেদার আফতাব উদ্দিন বাদি হয়ে সোমবার সকালে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। আটককৃতকে দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ