সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা।।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়নে প্রতিদ্বন্ধিতাকারী কেন্দ্রীয় ছাত্রসমাজের যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বস্তুর বাবা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবির (কুলখানি) রূহের মাগফেরাত কামনায় কোরআনখানী, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা কমপ্লেক্স জামে মসজিদে সর্বস্তরের মুসুল্লিদের অংশগ্রহণে শুক্রবার জুমআ’র নামাজের পর মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া করা হয়। একই সময় মরহুমের গ্রামের বাড়ি বাগমারা জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এলাকাবাসী মরহুমের কবর জিয়ারত করেন। এরআগে আলেম ও হাফেজরা কোরআনখানী ও ফাতেহা পাঠ করেন। এসময় মরহুমের ছেলে জাতীয় পার্টি নেতা মোখলেছুর রহমান বস্তু ছাড়াও অন্যদের মধ্যে উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ছাত্রসমাজের সভাপতি মুরাদ মাহমুদ সরকার, যুব সংহতির সভাপতি আসাদুজ্জামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন।
জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার বাগমারা গ্রামের মৃত কাশেম কয়ালের ছেলে হাবিবুর রহমান হবি (৬২) রবিবার (১৯ জানুয়ারি) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি একাত্তরের রণাঙ্গনে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি ও রাষ্ট্রীয় সুবিধা বঞ্চিত হয়ে নীরবেই চিরবিদায় নেন। তবে শেষ সময়ে মানুষের ভালোবাসাই তাঁর সঙ্গী হলো। সচেতনমহলের দাবি, মৃত্যুবরণ করলেও তাঁর নাম মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত হোক। তবেই তাঁর আত্মা শান্তি লাভ করবে।
You must be logged in to post a comment.