জামালপুরের সরিষাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার তালিমুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদরাসা মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরন করা হয়।
মাদরাসার পরিচালক হাফেজ মোঃ আব্দুস ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোগলদিঘা ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা একেএম মোজাম্মেল হক তরফদার তারা মাষ্টার, ম্যানেজিং কমিটির সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ব্যবসায়ী ইকরামুল হক লালন, সরিষাবাড়ী প্রেসক্লাবের কার্য্যনিবার্হী সদস্য ও এশিয়ান টিভির সাংবাদিক মোস্তাক আহমেদ মনির, মাদরাসার শিক্ষক আলম তালুকদার, আবু বক্কর সিদ্দিক, শহিদুল ইসলাম সুমন, এনামুল হক প্রমুখ।
You must be logged in to post a comment.