সরিষাবাড়ীতে ঈদ উপলক্ষে দ্বীপ্তিময় অক্টালের ত্রাণ সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৪ মে, ২০২০, ২:৩৯ অপরাহ্ন
সরিষাবাড়ীতে অরাজনৈতিক সংগঠন দ্বীপ্তিময় অক্টালের ত্রান বিতরণ। ছবি-এম এ মান্নান

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা।।

জামালপুরের সরিষাবাড়ীতে দ্বীপ্তিময় অক্টালের আয়োজনে করোনায় অভাবগ্রস্থ দিনমুজুর কর্মহীন ও ৩ শতাধিক অসহায়দের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ত্রান সামগ্রী বিতরণ করা হয়।

শুক্রবার ও শনিবার দুইদিন উপজেলার আরামনগর বাজার, আরামনগর গ্রাম, মুলবাড়ী, হাজীবাড়ী,সামর্থবাড়ী ময়ান মাষ্টারবাড়ী পিংনা আওনা বগারপাড়, বলার দিয়ার, হাজীপুর, বয়ড়া ও বাঘমারা সহ প্রায় ১০/১২টি গ্রামের তিন শতাধিক লোকের মাঝে চাল ডাল আলু চিনি লবন সোয়াবিন তৈল ও সেমাইসহ বিভিন্ন ত্রান সামগ্রী বিতরন করেন। দ্বীপ্তিময় অক্টালের সভাপতি মোঃ রবিউল ইসলাম খোকন এবং সাধারন সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সাদীর তত্বাবধানে বিতরন কাজের কো-অর্ডিনেটর ছিলেন সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দ্বীপ্তিময় অক্টালের সদস্য মাসুদুর রহমান মিলন, ইমরান হাসান,রফিকুল ইসলাম রবিন, মোহাম্মদ আলী শান্তসহ স্থানীয় বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। দ্বীপ্তিময় অক্টালের সভাপতি রবিউল ইসলাম খোকন জানান, সরিষাবাড়রি একঝাক মেধাবী ও প্রতিশ্রুতিশীল তরুনদের হাতে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন দ্বীপ্তিময় অক্টাল। যার যাত্রা শুরু হয়েছে ২০০৩ সালে এবং অদ্যবদী এর বিভিন্ন সেবামুলক কাজ অব্যাহত আছে।

সংগঠনের সদস্যরাই বিভিন্ন সময় নিজেদের অর্থায়নে গরীব অসহায়দের পাশে দাড়ায়। যার দৃষ্টান্ত সরিষাবাড়ীতে এটাই প্রথম সংগঠন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ