সরিষাবাড়ীতে ইসলামী ব্যাংকের ডিজিটাল ক্যাম্পেইন অনুষ্ঠিত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২০, ৭:৫৬ অপরাহ্ন

সরিষাবাড়ী(জামালপুর)সংবাদদাতা।।

জামালপুরের সরিষাবাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর উদ্দ্যোগে মাসব্যাপী ক্যাম্পেইন ফর ডিজিটাল প্রোডাক্ট এন্ড সার্ভিসেস ২০২০ শনিবার বিকেল ৪ টায় উদ্বোধন করা হয়।

তারাকান্দি শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশন হোসাইন মোহাম্মদ সোলাইমান তারাকান্দি যমুনা সার কারখানার প্রধান গেটে এ ক্যাম্প উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক সরিষাবাড়ীস্থ আরামনগর বাজার শাখার সিনিয়র অফিসার ও ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান, আইটি অফিসার মোঃ মোশারফ হোসেন ও মোঃ মামুনুর রশীদসহ স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ।

পরে ক্যাম্পের উদ্বোধক হোসাইন মোহ্ম্মাদ সোলাইমান উপস্থিত ব্যাংক জনতার মধ্যে মাস ব্যাপী এ ডিজিটাল সেবার কথা গুলো তুলে ধরলে গ্রাহকগন সহজেই ডিজিটাল ক্যাম্পেইন সুযোগ সুবিধা গ্রহন করতে ইচ্ছা প্রকাশ করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ