সরিষাবাড়ীতে আ”লীগ নেতার ত্রাণ বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ মে, ২০২০, ৫:২৪ অপরাহ্ন
সরিষাবাড়ী পোগলদীঘা কলেজ মাঠে অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরণ। ছবি-এম এ মান্নান

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও পোগলদীঘা মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন সোমবার সকালে ঐতিহ্যবাহী পোগলদীঘা মহবিদ্যালয় মাঠে ১৫টি গ্রামের তিন শতাধিক অসহায় গরীব দুঃখী এতিম অনাথ ও অসহায়দের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসবাপতি মোস্তাফিজুর রহমান সাহজাদা, যুগ্ন সাধারন সম্পাদক আঃ গনি, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান ডিপটি, কলেজের অধ্যক্ষ মোহসিনা খাতুন প্রমুখ।

আ”লীগ নেতা আবুল হোসেন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসানের দিক নির্দেশনায় ব্যক্তিগত ভাবে অসহায়দের মাঝে ইতিপুর্বেও নগদ টাকা বিতরন করা হয়েছে এবং সহায়তা অব্যাহত থাকবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ