সরিষাবাড়ীডে মাথায় কাঁঠাল পড়ে বৃদ্ধার মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১, ২:১০ অপরাহ্ন

জামালপুরের সরিষাবাড়ীতে কাঁঠাল মাথায় পড়ে সুন্দরী বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

উপজেলার ডোয়াইল ইউনিয়নের ডোয়াইল (মধ্যপাড়া) গ্রামে বুধবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা ওই গ্রামের মৃত হাতেম আলীর স্ত্রী।

পারিবারিক সূত্রে জানায়, দুপুর ১২টার দিকে সুন্দরী বেওয়া কাঁঠাল পাড়তে তাঁর নাতি নাঈমকে (১০) নিজবাড়ির গাছে চড়িয়ে দেন। নাঈম কাঁঠাল পেড়ে গাছ থেকে নিচে নামছিল। হঠাত হাত ফসকে কাঁঠালটি গাছের নিচে থাকা দাদি সুন্দরী বেওয়ার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন রতন বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ