সবুজ হাসান, বাগেরহাট।।
১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে নবাব সিরজ উদ্দৌলার পতনের অন্যতম কারন ছিল মীরজাফরের মীরজাফরী। আজ ৫ লক্ষ শিক্ষক কর্মচারী জীবন যুদ্ধে লড়াই করে যাচ্ছে।।দালাল থাকবে। দালাল দালালি করবে, চামচা চামচামি করবে। তাতে দুশ্চিন্তা করার কিছুই নেই। মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে ইস্পাত কঠিন মনোবল, ধৈর্য, সাহস, বলিষ্ঠ নেতৃত্ব,, নির্লোভ ব্যক্তিত্ব। কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্টানের প্রধান তারা জাতীয়করণ চায় না। তারা জানে জাতীয়করণ হলে জনগনের টাকা লুটপাট করতে পারবে না, প্রতিষ্টান পৈতৃক সম্পদ মনে করতে পারবে না, নেতাগিরী চলবে না, তাদের দুর্বল সার্টিফিকেট, তাদের প্রধানগীরী তখন চলবে না। এ জন্য দেশের কিছু প্রতিষ্টান জাতীয়করণ চায় না। বিশেষ করে ঢাকার নামি দামি কিছু প্রতিষ্টান এবং কিছু মাদরাসার প্রধান। কারণ মাদরাসার প্রধান যারা তাদের সার্টিফিকেট এর মান নেই। ১৯৮৬ সালে দাখিল সমান এস,এস,সি, এবং আলিম সমান এইচ এস,সি র সমমান দেওয়া হয়। কিন্তু ১৯৮৬ সালের পরে ফাজিল এবং কামিল সার্টিফিকেট এর মান সমমান ছিল না। বিগত বি এন,পি জোট সরকার ফাজিল আর কামিল সার্টিফিকেট এর মান দেওয়া হয় ২০০৬ সালে। ফাজিল সমমান ডিগ্রী এবং কামিল সমমান এম,এ সার্টিফিকেট এর মান দেওয়া হয়। ১৯৮৬ সালে যারা ফাজিল কামিল বোর্ডের পরিক্ষা দিয়ে আজ দাখিল, আলিম ফাজিল কামিল মাদরাসার প্রধান হয়েছে, তারা কোন ক্ষমতার বলে কোন সার্টিফিকেট এর বলে?
সুতরাং এ জন্য ঐ সমস্থ মাদরাসার দুর্বল সার্টিফিকেট ওয়ালা প্রধান তারা জাতীয়করণ চায় না। আমি বলব কে চাইল আর কে চাইল না, তা দেখার বিষয় নয়। আমার অধিকার বাস্তবায়নের জন্য জাতীয়করণ এর জন্য আজ সাধারণ শিক্ষকসম্প্রদায় এবং প্রধান বৃন্দ আজ রাস্তায়। আসুন এক দফার লড়াই চলছে চলবে। বেসরকারি শিক্ষকসম্প্রদায় আজ মাজলুম। সরকারের মাননীয় প্রধান মন্ত্রী কিন্তু শিক্ষা প্রতিষ্টান জাতীয়করণ চান এবং আন্তরিক। তিনি রেজিস্টার প্রাইমারী স্কুল জাতীয়করণ করেছেন,। লাভজনক এই বেসরকারি শিক্ষা প্রতিষ্টান ও জাতীয়করণ করবেন। কিন্তু আমলা আর দালাল দু টি শিক্ষক সংগঠনের দালাল চায় না। আজ স্কুল কলেজ মাদরাসার হাজার হাজার প্রধান জাতীয়করণের পক্ষে মতামত দিচ্ছেন সমর্থন দিচ্ছেন, আন্দোলন করছেন। সুতরাং আসুন দল মত পথ নির্বিশেষ শান্তিময় শান্তিবাদী মানবতাবাদ দিয়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার জন্য পরিশ্রম করি। মাননীয় প্রধান মন্ত্রী দেশ রত্ন জাতিরপিতা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গর্বিত সন্তান, উন্নয়নের বাস্তব রুপকার, ডিজিটাল বাংলার রুপকার, শিক্ষা বান্ধব, বিশ্ববরেণ্য প্রধান মন্ত্রী আমাদের বেসরকারি শিক্ষা প্রতিষ্টান মাদরাসা,স্কুল ও কলেজ জাতীয়করণ করবেন এই আশা করি। এর জন্য যা করা দরকার তা হল সম্মিলিত প্রয়াস, সততা আর ইস্পাত কঠিন সিদ্ধান্ত। অসংখ্য শিক্ষক সংগঠন আছে, সমসস্ত শিক্ষক সংগঠনকে এক ফ্লাট ফর্মে এসে এ দফার দাবি করার জন্য আমি দেশের সমস্থ শিক্ষকসম্প্রদায় এর প্রতি উদাত্ত আহবান জানাই।
লেখক : সহকারি শিক্ষক, ইংরেজি
গজালিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কচুয়া, বাগেরহাট
You must be logged in to post a comment.