লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৭নং দরবেশপুর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার বিকেল ৪টায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঁঝে ফলদ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। উপজেলা বন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।
৭নং দরবেশপুর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও রামগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি, সাংবাদিক মোঃ তৌহিদুল ইসলাম কবিরের সঞ্চালনায়, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রামগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি টিআই মোঃ রাশেদুল ইসলাম, সবুজ বাংলাদেশ রামগঞ্জ উপজেলা শাখার সভাপতি আসমা খানম মুক্তা, সদস্য এবং আনসার ও ভিডিপির ৭নং ইউনিয়ন লিডার রবিউল হাসান প্রমূখ।
You must be logged in to post a comment.