ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১নং খারুয়া ইউনিয়নের নরেন্দ্রপুর সরকার বাড়ি নিবাসী ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল বারেক সরকার সাহেব গতরাত আনুমানিক ১০ঘটিকায় ময়মনসিংহস্থ নেক্সাস হাসপাতালে ইন্তেকাল ফরমাইয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। মরহুমের জানাযার নামাজ আজ মঙ্গলবার দুপুর ২.৩০ঘটিকায় খারুয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে।মরহুমের জানাযায় শরিক হয়ে রুহের মাগফেরাত কামনা করুন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ ০৯ নান্দাইলের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন, উপজেলা চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ভুইয়া বাবুল,খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভুইয়া মিন্টু,খারুয়া ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মল্লিক,খারুয়া ইইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিপন প্রমুখ।