“সচিব ঈদ বোনাস পান”
আবদুল মান্নান
____________________
শিক্ষা সচিব ঈদ বোনাস পান
পুরো মাসের সমান।
২৫% শিক্ষকের বোনাস
চরম রাষ্ট্ৰীয় অপমান!
শিক্ষা সচিব নেন বাড়ি-ভাড়া
৪৫% পারসেন্ট করে।
এক হাজার টাকা বাড়ি-ভাড়া
শিক্ষক ধুকে ধুকে মরে!
শিক্ষার তিনি অভিভাবক
নাম্বার ওয়ান ব্যক্তিত্ব।
শিক্ষকের এই বৈষম্যতে
নয় মন তার ব্যথিত!
২৫% বোনাস সিস্টেম
নয় কি ঈদে ধিক্কার!
চাইলে তিনি পারতেন দিতে
পুরো বোনাসের অধিকার।
এক মশাই ছিলেন এই পদে
করালেন ৪% কৰ্তন !
তাঁর জুলুমের সেই সিদ্ধান্ত
সবার চোখের পানি বৰ্ষণ।
শিক্ষকদের কাদিয়ে তিনি
ছিলেন নিজে ধণ্য !
রোজ হাশরে এই পাপের
হবেন দোষী তিনি গণ্য।
গোয়াৰ্তমী করে মশাই!
কমিয়ে দিলেন মূল বেতন !
পরকালে এই পাপের শাস্তি
ফিরতে পারে চেতন।
বেতন যখন কমালেন মশাই !
দিতেন পুরো বোনাসের সুপারিশ
শিক্ষকদের ক্ষতি করা
ছিল তাঁর মনের গুজারিশ।
২৫ % ঈদ বোনাস !
তাদের প্ৰতি অবিচার!
শত পারসেন্ট বোনাস পান
দেশের সব অফিসার।
বাড়ি-ভাড়া, ঈদের কষ্ট
দেখুন মন্ত্ৰী মহোদয়।
পুরো বোনাস ,বাড়ি-ভাড়ায়
হউক রাষ্ট্ৰের বোধোদয়।
আছেন পদে বঙ্গকন্যা
দেশরত্ন শেখ হাসিনা।
পুরো বোনাস,বাড়ি ভাড়া
সব শিক্ষক মনের প্ৰেষণা।
________________________
You must be logged in to post a comment.