সখিপুর ডি.এম খালীতে প্রতিপক্ষের শাবলের আঘাতে জমির মালিক খুন!

শরীয়তপুর প্রতিনিধি
রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২, ৭:৪২ অপরাহ্ন

জমি সংক্রান্ত জেরে মোঃ মিন্টু মাঝি (৩৮) নামে এক ব্যবসায়ীকে শাবলের আঘাতে খুন করেছে শরীয়তপরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডি.এম খালী ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের সুমন হাওলাদার (২৫) নামে এক সন্ত্রাসী ও তার সহযোগিরা।

এই ঘটনায় ৩ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সখিপুর থানা পুলিশ।

১৬ জানুয়ারি রোববার সকাল সাড়ে ৭ টার দিকে প্রতিপক্ষ সুমন হাওলাদার ও তার সগযোগিরা অবৈধভাবে নিহত মিন্টু মাঝির জমি দখলের উদ্দেশ্যে সীমানার প্রাচীর ভাঙতে শুরু করলে মিন্টু মাঝি মৌখিক ভাবে বাধা ও প্রাচীর ভাঙার ভিডিও মোবাইল ফোনে ধারণ করলে ক্ষিপ্ত হয়ে সুমন হাওলাদারের হাতে থাকা শাবল দিয়ে মিন্টু মাঝির মাথায় আঘাত করলে মাটিতে পড়ে যায় মিন্টু মাঝি। এরপরে এলোপাথারি ভাবে পিটাতে থাকে সুমন হাওলাদারের সহযোগিরা।

মিন্টু মাঝির বোন তাসলিমা বেগম জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জানায় অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

নিহত মিন্টু মাঝির লাশ ময়না তদন্তের জন্য ভেদরগঞ্জ থানা পুলিশ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।

নিহত মিন্টু মাঝির স্ত্রী জান্নাত আক্তার ইভা জানিয়েছেন, আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছি। সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সখিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান (আসাদ) জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের বিরুদ্ধে সখিপুর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ