সখিপুর ডি.এম খালিতে রবি ফসল ধ্বংস করে প্রভাবশালীদের জমি দখল

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ৮ জানুয়ারী, ২০২০, ১২:১৬ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর ডি.এম খালি ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড চরপায়াতলি গ্রামে রবি ফসল ধ্বংস করে প্রতিবেশীদের জমি দখল করেছে স্থানীয় প্রভাবশালী মহল।

গত ৩০শে ডিসেম্বর সোমবার আনসার আলী গং ব্যক্তিদের জমি জোর পূর্বকভাবে দখলের ঘটনাটি ঘটিয়েছে স্থানীয় প্রভাবশালী শাজাহান ঢালী, আজু ঢালী, ইকবাল ঢালী, মান্নান ঢালী, হান্নান ঢালীসহ গং ব্যক্তিরা। ভুক্তভোগী আনসার গং ব্যক্তিরা জানান, ৭৪ নং চরপায়াতলী মৌজার এস.এ ৬৪ নং খতিয়ানে বিভিন্ন দাগে সর্বমোট ৬০ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে দীর্ঘদিন যাবৎ চাষাবাদের মাধ্যমে ভোগ দখল করিয়া আসিতে ছিলাম, কিন্তু পরিতাপের বিষয় আজ থেকে প্রায় ৩ বছর পূর্বে অভিযুক্ত মান্নান ঢালী, হান্নান ঢালীসহ গং ব্যক্তিরা তাদের জমি বলে দাবি করে এবং আমাদের সাথে সাংঘর্ষিক ঘটনা ঘটানোর পায়তারা করে, এমতাবস্থায় তাদের কাছে জমির মালিকানা সূত্রটি জানতে চাইলে বি.আর.এস ভূমি জরিপে জমির মালিক বলে দাবি করে এবং বি.আর.এস- ২৪৮, ৫৯২ এবং ১১৯৫ নং খতিয়ানে ৪৮৩, ৪৬৯ নং দাগ রূপে লিপিবদ্ধ হয় বি.আর.এস ২৪৮, ৫৯২ এবং ১১৯৫ নং খতিয়ানে সর্বদা ভুল ভ্রমাত্মক, বেআইনী ও ভিত্তিহীন। তাদের জমির মালিকানার বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মোঃ শাহ আলম পাজরীসহ স্থানীয় শালিসগণকে অবগত করলে উক্ত শালিসগণ উভয় পক্ষদেরকে নিয়ে আপোষ মিমাংসার জন্য শালিসী ব্যবস্থা করেন। অভিযুক্ত ব্যক্তিরা আমাদের প্রাপ্য জমি ফিরিয়ে দিবে বলে শালিস গণের কাছে অঙ্গীকার বদ্ধ হয় কিন্তু দেই দিচ্ছি বলে আমাদের জমি ফিরিয়ে না দেওয়ায়, গত ২৫/০২/২০১৭ ইং তারিখে বি.আর.্এস রেকর্ড সংশোধনের নিমিত্তে বিজ্ঞ ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল ১০৬৮/২০১৬ নং /দেওয়ানি ৮১/২০১৭ মোকাদ্দমা দায়ের করি। বর্তমানে মোকাদ্দমাটি চলমান রয়েছে।

এমতাবস্থায় অভিযুক্ত ব্যক্তিরা তাদের পরাজয় বুঝতে পারিয়া গত ৩০শে ডিসেম্বর সোমবার পূর্ব পরিকল্পিত ভাবে লাঠিসোঠা নিয়ে আমাদের সরিষা আবাদকৃত জমি জোর পূর্বকভাবে দখল করে নেয় এবং ঐ জমিতে পূনরায় ফসল রোপনের জন্য হাল চাষ করে। আমরা এই প্রভাবশালী জুলুমবাজ ব্যক্তিগণের উপর্যুক্ত শাস্তি দাবি করছি। অভিযুক্ত আজু ঢালী, শাজাহান ঢালী, হান্নান ঢালী, মান্নান ঢালীসহ গং ব্যক্তিদের কাছে ঘটনার বিষয়টি জানতে চাইলে বিভিন্নভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ