শ্রেণিকক্ষে ফিরছেন আন্দোলনরত শিক্ষকরা, অনশন স্থগিত

স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩, ৯:৪২ অপরাহ্ন

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের আশ্বাসে অনশন স্থগিত করেছেন শিক্ষকরা।

আগামীকাল বুধবার থেকে শ্রেণিকক্ষে ফিরে যাচ্ছেন শিক্ষকরা।

মঙ্গলবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টায় এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের আমন্ত্রণে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে যান শিক্ষক নেতারা।

রাত ৮টার দিকে সভায় বসেন শিক্ষক নেতারা। সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে শেখ কাওছার বলেন, আমাদের মূল দাবি ছিল সরকারি-বেসরকারি স্কুলের মধ্যে যে বৈষম্য রয়েছে সেটি দূর করতে হবে। আজকের সভায় সরকারি-বেসরকারি স্কুলের বৈষম্য দূর করার বিষয়ে সবাই একমত পোষণ করেছেন। জাতীয়করণের দাবির বিষয়ে সরকার যে দুটি কমিটি করেছে সেখানে শিক্ষক প্রতিনিধিদের রাখার কথা বলা হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। কমিটিতে শিক্ষক প্রতিনিধি থাকা মানে জাতীয়করণের কাজ এগিয়ে যাওয়া।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ