বাংলাদেশ সরকারের তিন বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় শ্রীমঙ্গলে খেটে খাওয়া, কর্মহীন হয়ে পড়া দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কালাপুর ইউপি, কাকিয়া বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অসহায় দরিদ্র মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় শতাধিক গরীব অসহায় ও দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল, আটা, ভোজ্যতৈলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বর্তমান ছাত্রদলের আইকন সৈয়দ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও ছাত্রনেতা এম এ হাদী নাঈমের উপস্থাপনায় খাদ্য বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ রুবেল আহমদ, শ্রীমঙ্গল কলেজ ছাত্রদলের সভাপতি মিজান আহমেদ,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম তালুকদার, যুবদল নেতা টিটু দাস, জুনায়েদ আহমেদ, , উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুয়েল আহমেদ, স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব সুহান আহমেদ, যুগ্ম আহবায়ক শিপন আহমেদ প্রমূখ।
খাদ্য সামগ্রী বিতরণ শুরু’তে বিএনপি চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দোয়া আদায় করা হয়।
You must be logged in to post a comment.