মাগুরার শ্রীপুর উপজেলা প্রেস ক্লাব ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। আজ ৫ মার্চ শুক্রবার সকালে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম আহমেদ খান প্রধান অতিথি হিসেবে এ ঢালাই কাজের উদ্বোধন করেন।
শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মুসাফির নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, দৈনিক বর্তমান পত্রিকার মাগুরা প্রতিনিধি ইব্রাহিম আলী মোনাল, দৈনিক যুগান্তর ও ইনডিপেনডেন্ড টেলিভিশনের মাগুরা প্রতিনিধি আবু বাসার আখন্দ, বাসসের জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন প্রমুখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মিয়া শাহাদত হোসেন, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম, সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, আইয়ুব হোসেন খান, জিয়াউর রহমান, বিকাশ বাছাড়, জুলফিকার আলী, লেনিন জাফর, জুয়েল রানা, সৈয়দ তাসিম জামান, মুজাহিদ শেখ, জিল্লুর রহমান প্রমূখ।
উদ্বোধন শেষে দোয়া পরিচালনা করেন শ্রীপুর সরকারি কলেজ মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আবদুল কাইউম।
You must be logged in to post a comment.