মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের খড়িবাড়িয়া গ্রামের পাঁকা সড়কটি হুমকির মুখে। যে কোন সময় ভেঙ্গে চলাচলের অনুপযোগী হবে সড়কটি। এলাকাবাসির দাবি ঝুঁকিপূর্ন এই সড়কটি দ্রুত সংস্কারের।
সরজমিনে গিয়ে দেখা যায় পুকুরের পাশে রাস্তাটি বাঁধ না দেওয়ার কারনে আনুমানিক দেড় কিলোমিটার সড়কের এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
রাস্তাটি চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিলগাড়ি বাজার থেকে খড়িবাড়িয়া গ্রাম হয়ে শ্রীপুরে প্রবেশ করেছে সড়কটি। শ্রীপুর সদর উপজেলার পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামের সাধারণ মানুষের চলাচল একমাত্র অবলম্বন।
সড়কটির বেশ কয়েকটি স্হানে ভেঙ্গে এখন ঝুঁকিপূর্ণ রুপ নিয়েছে। তবে বেশি ঝুঁকিপূর্ণ আকবর আলী বিশ্বাসের দোকানের সামনে ও মৃত বারীক শেখের বাড়ির সামনের স্হানটি।
এলাকাবাসি জানান, ১ বছর আগে রাস্তাটি সংস্কারের কাজ করা হয়েছে। অপরিকল্পিতভাবে কাজ করার কারনে আজ এ সমস্যার সৃষ্টি হয়েছে।
খড়িবাড়িয়া গ্রামবাসির পক্ষে জিল্লুর রহমান বলেন, ঝুঁকিপূর্ণ এই সড়কটিতে বেশ কয়েকবার মানুষ দূর্ঘটনার শিকার হয়েছে। পরবর্তীতে যেন আর কেউ দূর্ঘটনার কবলে না পরে এজন্য জরুরি সড়কটি সংস্কারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে শ্রীপুর ইউনিয়নের চিলগাড়ি ওয়ার্ডের ইউপি সদস্য জয়ন্ত বিশ্বাসের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হয়নি।
You must be logged in to post a comment.