মাগুরার শ্রীপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শ্রীপুর উপজেলা শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মহান ২১শে ফ্রেবুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসিন কবিরের সভাপতিত্বে সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে প্রভাত ফেরি যাত্রা করে শ্রীপুরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবির, শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলি আহমেদ মাসুদ, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার ইকরাম আলি বিশ্বাস, শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সমাজসেবা অফিসার মোঃ ওয়াসিম আকরাম, খামাড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, উপজেলা ভুমি কর্মকর্তা মোছাঃ হাসিনা মমতাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অমিতাভ সরকার, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নুরোল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা আফরিন, উপজেলা মৎস্য অফিসার আব্দুর রাজ্জাক, আনসার ভিডিপির থানা কর্মকর্তা রোকনউজ্জামান, সাংবাদিক, পুলিশ প্রশাসন, ফায়ার সিভিল ডিফেন্স উপজেলা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
You must be logged in to post a comment.