শ্রীপুরে মানবতার সেবাই অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশন

মহসিন মোল্যা,মাগুরা
বুধবার, ৩১ মার্চ, ২০২১, ১০:৫৭ পূর্বাহ্ন

 

মাগুরার শ্রীপুরে মানবতার সেবাই এগিয়ে এসেছে উপজেলার শ্রীপুর আকবর বাহিনীর প্রধান অধিনায়ক আকবর হোসেন মিয়ার নামে গড়ে তোলা অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশন। বিভিন্ন কর্মকান্ডের পাশাপাশি ফাউন্ডেশনের উদ্যোগে সেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অধিনায়ক আকবর হোসেন মিয়ার সুযোগ্য সন্তান ও ফাউন্ডেশনের সভাপতি জননেতা কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটির নির্দেশে এ মহৎ কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এলাকার কিছু তরুণ ও যুবক। মুমুর্ষূ রোগীদের রক্তের প্রয়োজনে তাদের সাথে যোগাযোগ করলেই খুব সহজেই মিলছে বিভিন্ন গ্রুপের রক্ত। রক্ত পেয়ে খুশি রোগীদের স্বজনেরা এবং সাধুবাদ জানিয়েছেন এই মহতি উদ্যোগের।

এ কার্যক্রমের সাথে সম্পৃক্ত নূর ইসলাম সাহেব জানান, আমরা সমাজের মঙ্গলের কথা চিন্তা করে অনেক দিন যাবৎ বিভিন্ন সময়ে সমাজের বিভিন্ন অসংগতি তুলে ধরেছি। আমরা উপলব্ধি করেছি আমাদের শ্রীপুরে অনেক মুমুর্ষূ রোগীদের রক্তের প্রয়োজন। অনেকে রক্তের অভাবে মারা যায়। এ পরিস্হিতি বিবেচনায় অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহন করা হয়েছে। আপনারা আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন।

অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের রক্ত দান কার্যক্রমের প্রথম রক্তদাতা হিসেবে নাম লিখিয়েছেন উদীয়মান সমাজকর্মী দিপক বিশ্বাস। প্রথম রক্তদাতা হিসেবে তাঁর অভিব্যক্তিতে তিনি বলেন, আমি অনেকবারই রক্ত দিয়েছি। বীর মুক্তিযোদ্ধা অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশনের পক্ষে অবশ্য প্রথম। এবং আমিই প্রথম রক্তদাতা হতে পেরে গর্বিত। মানব সেবার ব্রত নিয়ে আসুন আমরা সবাই এগিয়ে আসি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ