আজ অমর একুশে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাঁধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। পৃথিবীর কয়েক হাজার ভাষাভাষী মানুষও দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্য পরিবেশে অমর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জাতি ভাষাশহীদদের স্মরণের মাধ্যমে ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন শুরু করেছে।
দিবসের প্রথম প্রহরে ১২ টা ১ মিনিটে মাগুরার শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্প মাল্য অর্পণ করেন শ্রীপুর অধিনায়ক আকবর হোসেন ফাউন্ডেশন।
এ সময় উপস্থিত ছিলেন অধিনায়ক আকবর হোসেন মিয়ার কনিষ্ঠ পুত্র ও শ্রীকোল ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শরিয়তউল্লাহ হোসেন মিয়া (রাজন), উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিহাদ মিয়া, খামারপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রাত্তন সহকারি শিক্ষক সর্দ্দার মোস্তফা, সামসুদ্দীন (শ্যাম) ফকির, শ্রীকোল ইউপি সদস্য মিয়া ওহিদুল ইসলাম, ঝন্টু মিয়া, ওহিদুল ফকির, নূর ইসলাম সাহেব, নিরু মোল্যা প্রমুখ।
এ সময় শরিয়তউল্লাহ মিয়া (রাজন) বলেন, বায়ান্নর সেই সোনাঝরা রোদ্দুরে রক্তস্নাত মোদের গৌরব মোদের আশাকে যথাযথ প্রকাশে একুশ চিরদিনই আমাদের শানিত চেতনা। একুশ আমাদের বাঁচতে শেখায়, লড়াই করে অধিকার আদায় করতে শেখায়। একুশ বাঙালি জাতির গর্ব ও অহংকার।
You must be logged in to post a comment.