নিজস্ব প্রতিবেদক।।
হাড় কাঁপানো কনকনে শীতে কাঁপছে সারা দেশ। বইছে মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ। পৌষের বিদায়লগ্নে সারা দেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। এই গরীব-দুঃখী মানুষের পাশে দাড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তারই ধারাবাহিকতায় ‘আমরা মানবতার সেবক’ এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৭নং বাক্তা ইউনিয়নের ‘অগ্রগ্রামী স্বেচ্ছাসেবী সংগঠন’ শীতার্তদের পাশে দাঁড়িয়েছে। শনিবার বিকালে ইউনিয়নের ৯নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনের কর্মীরা।

গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে ৬২জনকে শীত বস্ত্র বিতরণ করেন তারা। এদের মধ্যে ১৭টি চাদর ও ৪৫টি কম্বল। যাদের মধ্যে বিতরণ করা হয় তারা অধিকাংশ বয়স্ক, বিধবা, এতিম ও স্বামী পরিত্যক্ততা।

জানতে চাইলে সংগঠনের প্রধান সমন্বয়ক ফিরোজ খান বলেন, সমাজে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের বসবাস। সমাজে কিছু অসহায় অস্বচ্ছল মানুষ রয়েছে। আমরা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারি। মূলত বিবেকের তাড়না থেকে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কে সহযোগিতা করতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, আমাদের ইউনিয়ন সকল ক্ষেত্রে অনেক পিছিয়ে। আমাদের পাশের আছিম, ভবানীপুর ইউনিয়ন অনেক এগিয়ে। পরবর্তীতে আরও বিভিন্ন সেবামূলক কাজের মাধ্যমে পিছিয়ে পড়া এই ইউনিয়নের মানুষের পাশে দাঁড়াতে চাই।

প্রসঙ্গত, ২০১৯ সালে অরাজনৈতিক সংগঠন ‘অগ্রগ্রামী স্বেচ্ছাসেবী সংগঠন’ যাত্রা শুরু তরে। এরপর থেকে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে আসছে।
অন্যদৃষ্টি/আশিক
You must be logged in to post a comment.