দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।।
সুন্নী সংগঠনের পরম শুভাকাঙ্খী বিশিষ্ট দানবীর ও হুজুর কেবলা প্রতিষ্ঠিত গাউছিয়া কমিটি বাংলাদেশের একনিষ্ট খাদেম শিল্পপতি আলহাজ্ব সুফি মিজানুর রহমানের ৭৬তম “শুভ খোজরোজ শরীফে” উপলক্ষে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সুন্নী মতাদর্শ ভিত্তিক একক রাজনৈতিক সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও অঙ্গ সহযোগী সংগঠন এবং শাহ্ আমানত হজ্ব কাফেলা’র নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১২ মার্চ) রাতে সুফি মিজানুর রহমানের বাসভবনে প্রীতিভোজে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে চেয়ারম্যান জননেতা মাওলানা এম এ মান্নান ও মহাসচিব এম এ মতিনসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ সুফি মিজানুর রহমানকে ফুলের শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানান।
এছাড়া দেশের সর্ববৃহৎ সুনামধন্য শাহ্ আমানত হজ্ব কাফেলা’র ডাইরেক্টর মহিউদ্দিন জহুর, ডাইরেক্টর সাইফুদ্দিন জহুরসহ কর্মকর্তা মুহাম্মদ মান্নান, মুহাম্মদ করিম খান, মুহাম্মদ নজরুল ইসলাম, মুহাম্মদ শহীদ উল্লাহ, মুহাম্মদ সাজিদ হোসাইন, মুহাম্মদ তারেক (রেযা) সহ সুফি সাহেবকে ফুলের শুভেচ্ছা জানান।
You must be logged in to post a comment.