ক্রীড়া ডেস্ক।।
ভারত অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দলের বিপক্ষে ১-০ গোলে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। তবে পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত হেরে প্রথমবারের মতো বিদেশের মাটিতে সাফের শিরোপা জেতা হলো না তহুরা-মারিয়াদের।
জয় পেলেই হত নতুন ইতিহাস। কিন্তু শেষপর্যন্ত সেই স্বপ্ন পূরণ হল না বাংলার মেয়েদের।
আজ ১৮ আগস্ট ২০১৮শনিবার ভুটানের থিম্পুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভারতের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশের কিশোরীরা।
ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য অবস্থাতেই শেষ হয়। তবে আক্রমণে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে কর্ণার থেকে বল পেয়ে বাংলাদেশের জালে গোল করে ভারতকে এগিয়ে দেন সুনিতা মান্দা। আর এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে ভারতের মেয়েরা।
You must be logged in to post a comment.