শিক্ষার্থীরা আন্দোলনে নামলে তার দায় ভার শিক্ষা প্রতিষ্ঠানদের প্রধানদের -শিক্ষামন্ত্রী

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৫ আগস্ট, ২০১৮, ৯:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

আগামীকাল ৬ জুলাই ২০১৮ সোমবার থেকে শিক্ষার্থীরা যদি আন্দোলনে নামে তার দায় ভার শিক্ষাপ্রধানদের নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।  আজ রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ঢাকা মহানগরীর সব কলেজের (সরকারি-বেসরকারি) অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে জরুরি মতবিনিময়ে এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তারা যে আন্দোলন করছে তা যৌক্তিক। আমরা তাদের দোষারোপ করছি না। তারা যৌক্তিক দাবিতে রাস্তায় নেমেছে। শিক্ষা পরিবারের সদস্য হিসেবে আমরা তাদের একা ছেড়ে দিতে পারি না। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে তাদের বোঝাতে হবে।

তিনি আরও বলেন, মিথ্যা গুজবে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। কোনো কোনো মহল এর সুবিধা নিতে পারে। তাই শিক্ষার্থীদের এখন ক্লাসে ফিরতে হবে, ঘরে ফিরতে হবে। তাদের দাবি সরকার মেনে নিয়েছে। তার বাস্তবায়নে কাজ চলছে।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ