শিক্ষক সংগঠনকে ঐক্যবদ্ধ করতে আগামি ১৩ জুলাই গোলটেবিল বৈঠক

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৮ জুলাই, ২০১৮, ১০:২৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার।।

এমপিও ভূক্ত শিক্ষা জাতীয়করণ এবং শিক্ষকদের বৈষম্য দূর করার আন্দোলনকে জোরদার এবং কার্যকর করতে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরাম বিভিন্ন শিক্ষক সংগঠনকে ঐক্যবদ্ধ করতে আগামি ১৩ জুলাই গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে এবং ইতোমধ্যে বিভিন্ন নেতৃবৃন্দের সাথে সশরীরে যোগাযোগ শুরু করেছে এবং আমন্ত্রনপত্র পৌছে দিচ্ছেন। সকল সংগঠনের দাবী যেহেতু একই, তাই সকল সংগঠনের নেতৃবৃন্দকে বিনীত অনুরোধ করছেন শিক্ষক নেতৃবৃন্দ। উক্ত বৈঠকে উপস্থিত থেকে সকলের মূল্যবান পরামর্শ এবং দিকনির্দেশনা আশা করছেন তারা।

বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব, এনামুল ইসলাম মাসুদ

বলেন, ”সম্মানিত বেসরকারি শিক্ষকবৃন্দকে অনুরোধ করবো আপনার সংগঠনের নেতৃবৃন্দকে উক্ত সংগঠনে উপস্থিত থেকে বেসরকারি শিক্ষকদের ভাগ্যোন্নয়নে ভূমিকা রাখার জন্য তাদের অনুপ্রাণিত করুন।”

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ