শিক্ষকদের বেতন কেটে!
আবদুল মান্নান
______________________
শিক্ষকদের বেতন নিয়ে
চলছে কর্তন খেলা!
বেতন কেটে আনন্দের আজ
দিচ্ছে তারা মেলা!
বেতন কর্তন খেলা নিয়ে
চলছে দেশের শিক্ষা!
চাঁদা দিয়ে শিক্ষকতা
দেয় কারা এমন দীক্ষা!?
মধ্য আয়ের দেশটি আমার
বহু আছে অগ্রগতি ।
শিক্ষকদের দেওয়ার বেলায়
কেন লাগে দূর্গতি?
২৫% ঈদের বোনাস
কোন সে দেশে আছে !
১০০% দেওয়ার নেতা
সোনার বাংলায় আছে ?
হরেক রকম স্বপ্ন ছিল
শিক্ষকদের মনে
বেতন কাটার যাতাকলে
নিঃশেষ হল ক্ষণে!
জ্ঞানপাপী অসৎ মানুষ
বড় পদে বসে !
শিক্ষকদের বেতন কেটে
মন খোলে হাসে !
কাটাকাটির তোমার খেলা
একদিন হবে বন্ধ।
অবশেষে তোমায় তুমি
দিবে গালিমন্দ।
এখন তুমি পদে আসীন
তাই করছ অবিচার!
বিশ্ব মালিক রোজ হাশরে, দেখবেন
তুমি কত বড় অফিসার!
শিক্ষক পেটে লাথি মেরে
হয়নি কোথাও উন্নতি।
মজলুমের দ্বীর্ঘশ্বাসে
নিশ্চিত তোমার অবনতি!
শিক্ষকদের ছেলে-মেয়ে
সয়বে আরো কষ্ট !
সেই কষ্টের প্রায়শ্চিত্ত
হবে তোমার ছেলে নষ্ট!
শিক্ষকদের বেতন দিলে
রাজকোষ হবে শূণ্য !
প্রতিষ্ঠানের টাকা মারা
কোন ধর্মে পূণ্য ?
শিক্ষকদের পকেট মেরে
কিসের আবার পেনশন?
সেই টাকাতে খাচ্ছ তুমি
দিবা-নিশি বেনসন!
যার টাকায় তারে পেনশন
এটি কেমন নীতি !
পরকালের শাস্তির কারো
নাই যে মনে ভীতি!
সেই টাকা আজ গিলে খাচ্ছে
কিছু জ্ঞান পাপী !
পাবলিক প্লেসে এসে বলে
কত আবিজাবি !!
পকেট মেরে আশার বাণী
শোনায় সে যে বোকা।
না বুঝলে তবুও তুমি
বয়স তোমার খোকা!
এভাবে চললে দেশে
থাকবে কি আর শিক্ষা ?
সনদধারী জ্ঞান পাপী
করবে একদিন ভিক্ষা!
নাই বদলি- পদোন্নতি, নাই
যে পেনশন যেখানে
এমন নীতির শিক্ষকতায়
হতাশা আজ সেখানে !
বঙ্গবন্ধু থাকলে বেচে
হতনা এমন আজ!
এই বিষয়ে সমাধান আজ
শেখ হাসিনার কাজ।
You must be logged in to post a comment.