পরিবার-পরিজন নিয়ে নতুন পোষাক পরে সবাই যখন ঈদের আনন্দে ব্যস্ত, তখন নন এমপিও শিক্ষকরা ঈদ করছেন রাজপথে। দেশের বড় বড় রাজনীতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই দিনে ভালো ভালো কথা বলছেন, তারা কী একবারের জন্যও মনে করেছেন মানুষ গড়ার কারিগর এই শিক্ষকদের কথা। ঈদে যখন সেমাই-পোলাও খেতে ব্যস্ত, তখন এই শিক্ষকরা রাজপথে রয়েছেন না খেয়ে। আর তাদের ছেলে-মেয়ে ও পরিবারও এই শিক্ষকদের পথের পানে চেয়ে রয়েছেন।
ঈদের দিনে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভুখা মিছিল করেছেন ননএমপিও শিক্ষকরা। একই সঙ্গে রাজপথেই ঈদের নামাজ আদায় করেন তারা। নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এমপিওভুক্তির দাবি আদায়ে ১০ জুন থেকে থেকে তারা পুলিশের বাধা উপেক্ষা করে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে আসছেন।
ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সকল স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে? সেখানেও তো আমাদের না খেয়েই থাকতে হবে। তাই আমরা রাজপথেই আছি। এমনকি আমাদের কোনো শিক্ষক ঈদের দিন মিষ্টি মুখও করবেন না।
শিক্ষকরা বলেন, রাজপথে আমাদের মতো আগে কেউ ঈদ করেছে কীনা আমাদের জানা নেই। আমাদেরকে যদি সরকার ন্যূনতম মর্যাদা দিতো তাহলে কেউ না কেউ আজকে রাজপথে আসতো। আসলে আমাদের মানুষই মনে করছে না সরকার।
ফেডারেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, ‘শিক্ষামন্ত্রী গত ১০ বছর ধরে বলে আসছেন বাজেটে বরাদ্দ থাকলে এমপিওভুক্ত করা হবে। অথচ উনি নতুন করে বলছেন, বাজেটে বরাদ্দ জরুরি বিষয় নয়। এটা পরিষ্কার মিথ্যাচার।
এমপিওভুক্তির সুনির্দিষ্ট বক্তব্য বা গেজেট প্রকাশের দাবি জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে ৩০ জুন পর্যন্ত রাজপথেই থাকবো।
You must be logged in to post a comment.