সরিষাবাড়ী (জামালপুর)সংবাদদাতা।।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সদস্য, জাতীয় ছাত্রসমাজের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে একাদশ সংসদ নির্বাচনে জাপা মনোনিত প্রতিদ্বন্ধিতাকারী মোখলেছুর রহমান বস্তুর বাবা ব্যবসায়ী হাবিবুর রহমান হবির রূহের মাগফেরাত কামনায় রাজধানীর শাহবাগে বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বুধবার বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমের ছেলে জাপা নেতা মোখলেছুর রহমান বস্তু, ঢাকা দক্ষিণ সিটির ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান আসাদ, বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহীম খান জুয়েল, সহ-সভাপতি শাহ ইমরান রিপন, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক তাহমিদ-উল-হক প্রতীক, যুগ্ম দপ্তর সম্পাদক মামুন ফকির, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা হাসান মাহমুদ শামীমসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।
উল্লেখ্য, জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হবি (৬২) গত ১৯ জানুয়ারি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি একাত্তরের রণাঙ্গনে সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেও জীবদ্দশায় মুক্তিযোদ্ধার স্বীকৃতি নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেননি। পরিবারের দাবি, দেশে মুক্তিযুদ্ধের চেতনা পুরোপুরি বাস্তবায়নের জন্য তাঁকে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভূক্ত করা হোক।
You must be logged in to post a comment.