শাহজালালে ১ কেজি স্বর্ণ উদ্ধার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৭ আগস্ট, ২০১৮, ১০:০১ অপরাহ্ন
শাহজালালে উদ্ধারকৃত ১ কেজি ১৬২ গ্রাম সোনার উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত।

অন্যদৃষ্টি অনলাইন।।

হযরত শাহজালাল বিমানবন্দরে একই পরিবারের পাঁচ যাত্রীর কাছ থেকে ১ কেজি ১৬২ গ্রাম সোনার বার ও গহনা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।

২৭ আগস্ট, সকাল সোয়া ৭টার দিকে পাঁচ যাত্রীর কাছ থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মো. শহিদুল ইসলাম।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক জানান, গোয়েন্দা তথ্য ছিল যে সকালে মাস্কাট থেকে আসা বিএস-৩২২ ফ্লাইটে সোনার চালান আসবে। শুল্ক গোয়েন্দারা নজরদারি বাড়িয়ে দেয়। শুল্ক গোয়েন্দাদের একটি দল বিমান তল্লাশি করেও কোনো সোনা পায়নি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে যাত্রীরা চলে যাওয়ার সময় পাঁচ যাত্রীর আচরণে সন্দেহ হয় গোয়েন্দাদের। তারা গ্রীন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দারা পাঁচ জনকেই চ্যালেঞ্জ করেন। প্রথমে ঘোষণাবিহীন কোনো অবৈধ সোনা বা অন্য কিছুই নেই বলে জানায় তারা। পরে কাস্টমস হলে নিয়ে তাদের মালামাল ও দেহ তল্লাশি করা হলে তাদের শরীরের লুকানো দুটি ১০ তোলা ওজনের সোনার বার, মোটা করে বানানো পাঁচটি কাঁচা সোনার চেইন, কাঁচা সোনার ছয়টি দন্ড উদ্ধার করা হয়।

উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ১৬২ গ্রাম। যার বাজার মূল্য ৫৮ লাখ ১০ হাজার টাকা। যাত্রীরা ঘোষণা না দিয়ে আনা এসব সোনা ঢাকা কাস্টমস হাউজে জমা রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান তিনি।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ