শরীয়তপুর সদর উপজেলার ত্রিশ বছরের পুরনো গুরুত্বপূর্ণ একটি সড়কের বেহাল দশা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২০ জুলাই, ২০১৯, ৯:৪০ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুর পৌরসভা ঘেঁষে সদর উপজেলা পালং ইউনিয়নের ০৩ নং ওয়ার্ড নরবালাখানা গ্রামের ত্রিশ বছরের পুরনো একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার না করায় সড়কের বেহাল দশা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

দুর্ভোগের সৃষ্টি হয়েছে স্থানীয় জনগণ ও পথচারীদের। সরজমিন ঘুরে স্থানীয় একাধিক ব্যক্তিদের সাথে আলাপকালে তারা জানান, আজ থেকে প্রায় ত্রিশ বছর পূর্বে শরীয়তপুর পৌরসভা ঘেঁষে পালং ইউনিয়নের নরবালাখানা গ্রামে মাটির সড়কটি নির্মাণ করা হয়েছে। এই সড়কটি দাসার্ত্তা আহম্মদ ফকিরের বাড়ির পাকা সড়ক হতে বালাখানা সাবেক শিশু সদন হয়ে বালাখানা পাকা সড়কের সাথে সংযোগ রয়েছে।

প্রায় দেড় কিলোমিটার এই সড়কটির পাশে রয়েছে প্রায় দুই শতাধিক পরিবারের বসত বাড়ি-ঘর। প্রতিনিয়ত এই সড়কটি দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ প্রায় পাঁচ হাজার লোক যাতায়াত করে। শুধু তাই নয় শুকনো মৌসুমে গোসাইরহাট, ডামুড্যা, ভেদরগঞ্জ উপজেলার ঢাকাগামী পথ যাত্রীরা ভাড়ায় চালিত মটর সাইকেল যোগে পাঁচ কিলোমিটার সংক্ষিপ্ত সড়ক মনে করে, মাঝিরঘাট হয়ে মাওয়া ও ঢাকা রুটে যাতায়াত করেন। কিন্তু পরিতাপের বিষয় আজও পর্যন্ত সড়কটি ইটের সলিং বা কার্পেটিং এর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। স্থানীয় জনপ্রতিনিধিরা শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। কিন্তু সংস্কার হচ্ছে না।

তাই স্থানীয় জনপ্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে আমাদের দাবী তাঁরা যেন সাধারণ জনগণ ও স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে অতি দ্রুত এই সড়কটি সংস্কারের ব্যবস্থা গ্রহণ করেন। পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম দেওয়ান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, পালং ইউনিয়নের নরবালাখানা গ্রামের এই মাটির সড়কটির এবং শিশু সদনের সংলগ্ন একটি ব্রীজ নির্মাণসহ পাকা সড়ক নির্মাণ করার উদ্দেশ্য শরীয়তপুর- মাদারীপুর- রাজবাড়ী প্রকল্পে টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। অতিশীঘ্রই টেন্ডার ব্যবস্থা বাস্তবায়ন হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ