শরীয়তপুর পৌরসভা ২নং ওয়ার্ডে নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৪ এপ্রিল, ২০২০, ৩:৩৭ অপরাহ্ন

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর।

শরীয়তপুরে করোনা ভাইরাস প্রতিরোধে জননেতা ইকবাল হোসেন (অপু) এম.পি এর পক্ষে, গৃহ বন্ধী নিম্নবিত্ত রিকশা ও ভ্যান চালক অসহায় ১৫০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুব লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বেলাল হোসেন খাঁন।

সার্বিক সহযোগিতায় ছিলেন পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আমির হোসেন খাঁন, জেলা ছাত্র লীগের যুগ্ন আহবায়ক মোঃ  রাশেদুজ্জামান (রাশেদ) সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছাদ্দাম হোসেন খাঁন।

৩ই এপ্রিল শুক্রবার  প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ২ কেজি আটা, ১ কেজি সয়াবিন তৈল ও ১ টি সাবান প্যাকেটজাত করে পৌরসভা ২নং ওয়ার্ডে দাসার্ত্তা খেঁলশি, বিলাসখান ও কুরাশী গ্রামের নিম্নবিত্ত গৃহ বন্ধী ১৫০ টি পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন এবং জন সচেতন মূলক লিফলেট বিতরনের মাধ্যমে সরকারি বিধিবিধান মেনে চলা ও বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস মহামারি থেকে বাঁচার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করার আহ্বান করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ