শরীয়তপুর জাজিরায় শতবর্ষী সরকারি খাল প্রভাবশলীদের দখলে

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর
সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১, ১০:৪২ পূর্বাহ্ন
শরীয়তপুর জাজিরায় শতবর্ষী সরকারি খাল প্রভাবশলীদের দখলে

শরীয়তপুর জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের উত্তর কেবল নগর এলাকার ফসলি জমিতে সেচ ব্যবস্থা ও পানি নিষ্কাশনের শতবর্ষীয় খাল ও হালট দখলে নিয়ে এমারত নির্মাণ করেছে এলাকার কতিপয় প্রভাবশালীদের বিরুদ্ধে।

সরজমিন ঘুরে স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, প্রায় শতবর্ষী ২টি সরকারি খাল ও হালট, দখলে নিয়েছে স্বপন কাজী ও মনির বেপারী সহ স্থানীয় প্রভাবশালীর একটি মহল। এতে মারাত্মকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে পানি নিষ্কাশন ব্যবস্থা, ক্ষতিগ্রস্থ হচ্ছে ধান-পাট-ও রবি ফসল সহ নানা প্রকার চাষা বাদকৃত কৃষকরা। খাল ২টিতে বেশ কয়েকটি স্থানে বাধ দেয়ার কারণে পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার।

বাংলাদেশ সরকারের পক্ষে শরীয়তপুর জেলা প্রশাসকের বি আর এস রেকর্ড খতিয়ানের তথ্য মতে ২৬৬৮ নং দাগের, উত্তর কেবল নগর মৌজার ৭০ শতক জায়গাটি সরকারি হালট হিসেবে উল্লেখিত। উক্ত হালটের নকশা ও ম্যাপ অনুযায়ী বেসরকারি সার্ভেয়ারের মতে হালটটির গড় প্রস্থ ৩৩ ফুট। কিন্তু সরেজমিনে দেখা যায় হালটটি মাত্র ১০ ফুট প্রস্থ।

শতবর্ষীয় খাল ও হালটটি কতিপয় প্রভাবশালীরা দখল করে নিচ্ছে, স্থানীয়দের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি সরেজমিনে দেখার জন্য গেলে, অভিযুক্ত প্রভাবশালী দখলদার স্বপন কাজীর রোষানলে পড়ে সাংবাদিকরা। তিনি সাংবাদিকদের গালিগালাজ সহ নানা প্রকার হুমকি প্রদান করে এবং সরকারি জায়গা দখল করেনি বলে জানান।

অপর অভিযুক্ত মনির বেপারীর বক্তব্যর জন্য বারবার যোগাযোগের চেষ্টা করলে তার কোন স্বাক্ষাৎ পাওয়া যায়নি।

স্থানীয় প্রবীণ বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুর রহিম, কাজী সোবহান, আলী মিয়া ঢালী, বৃদ্ধা এক নারীসহ এলাকার প্রবীণ অনেকেই জানান, আমরা ছোট থেকেই এখানে খালটি দেখে আসছি। এখান দিয়ে বড় বড় নৌকা যাতায়াত করতো। ফসলি জমিতে পানির ব্যবস্থাসহ পানি নিষ্কাশনের ব্যবস্থা হতো।উক্ত খালটির বিভিন্ন স্থানে বাধ দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিতে কৃষকদের অনেক ক্ষতি হচ্ছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এলাকার জলাবদ্ধত,ও পানি নিষ্কাশনের জন্য খালটি দখলমুক্ত করে পুনরুদ্ধার সহ হালটটির সঠিক মাপ নির্ণয়ের দাবি জানাচ্ছি।

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেনু দাস ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুজ্জামান ভূঁইয়া বলেন, আমাদের সার্ভেয়ার সংকট। খুব দ্রæত সার্ভেয়ারসহ সরেজমিনে মাপ দেয়া হবে। যদি সরকারি হালট বা খাল কোন ব্যক্তি দখল করে থাকে তাহলে দখলমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ