শরীয়তপুরে ২৬ ডিসেম্বর  ইউপি নির্বাচন উপলক্ষে উপজেলা প্রাশাসনের মতবিনিময় সভা

শরীয়তপুর প্রতিনিধি
বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ১১:০২ পূর্বাহ্ন

শরীয়তপুরে ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ভেদরগঞ্জ ও ডামুড্যা উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা।

১৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টায় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুর রহমান, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হাসান, ভেদরগঞ্জ পৌর মেয়র আবুল বাশার চোকদার, ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা, ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভেদরগঞ্জ যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান পদপ্রার্থী, বিভিন্ন ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীগণ উপস্থিত ছিলেন।

এসময় ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন প্রত্যেক প্রার্থীদের নিশ্চিত করে বলেন যে, নির্বাচন অবাধ ও সুষ্ঠ হবে, কোন প্রকার সহিষ্ণুতার ঘটনা ঘটলে নির্বাচন স্থগিত বলে ঘোষণা করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ