শরীয়তপুরে সড়কের পাশে চলছে অবৈধ বালুর ব্যবসা স্বাস্থ্য ঝুঁকিতে প্রতিবেশী ও পথচারী

শরীয়তপুর প্রতিনিধি
সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৮:৩১ অপরাহ্ন

শরীয়তপুর সদর উপজেলা ডোমসার ইউনিয়নের ভাস্করদী গ্রামে ডোমসার বাস স্ট্যান্ড সংলগ্ন অতিব্যস্ত সড়কের পাশে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে বালুর ব্যবসা করছে ইকবাল বেপারী নামে এক প্রভাবশালী বালু ব্যবসায়ী।

প্রতিদিন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে ডোমসার চিকন্দী শৌলপাড়া গঙ্গানগর রুটে যাতায়াত করছেন স্কুল-কলেজ, মাদ্রাসার, শিশু, কিশোর-কিশোরী, শিক্ষার্থীসহ কয়েক হাজার পথচারী। বিঘ্ন ঘটছে যানবাহন চলাচলে মানবেতর জীবন-যাপন করছে স্থানীয় বসবাসরত প্রায় ২০টি পরিবার।

সম্প্রতিকালে সরজমিন ঘুরে পথচারী ও স্থানীয়দের সাথে আলাপকালে তারা বলেন রাস্তারপাশে বালু রেখে ব্যবসা করে মানুষকে কষ্ট দেওয়া ভালো মানুষের কাজ নয়। মানুষকে যারা কষ্ট দেয় তারা দেশও জাতীর দুশমন, এই সড়কটি দিয়ে প্রতিদিন ডোমসার বাজার হয়ে চিকন্দী শৌালপাড়া গঙ্গানগর জয়নগর লাউখোলা কাজিরহাট রুটে প্রায় দশ হাজার মানুষ  যাতায়াত করে। বাতাসে মানুষের নাকে মুখে ও চোখে বালু প্রবেশ করে, যা স্বাস্থ্যর জন্য ক্ষতিকর। আমরা বিষয়টি প্রশাসনের নজরে আসার দাবি করছি।

এ ব্যাপারে বালু ব্যবসায়ী ইকবাল বেপারীর সাথে মুঠোফেনে সড়কের পাশে বালু রেখে ব্যবসা করার বিষয়টি জানতে চাইলে সে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মনদ্বীপ ঘরাই বলেন, সরজমিনে গিয়ে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ