শরীয়তপুরে স্বামী-স্ত্রী পরিচয়ে অবৈধ দম্পতি অবশেষে পুলিশের হাতে গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৯, ২:৩৪ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুর সদর উপজেলা পৌরসভা অন্তর্গত চর পালং গ্রামের আবুল কাশেম কাজীর ছেলে মোঃ দেলোয়ার হোসেন কাজী (৩৩) এবং দক্ষিন বালুচরা গ্রামের মৃত আয়াজ উদ্দিন ওঝার মেয়ে মুক্তা আক্তার (৩৫) নামে দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রীর পরিচয়ে অবৈধভাবে দম্পতি জীবন যাপন করতে গিয়ে অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন  বলে জানা গেছে।

এই ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন। গত ১৮ ডিসেম্বর বুধবার রাত ১০ টার দিকে শরীয়তপুর সদর চৌরঙ্গী মোড়ের পশ্চিম পাশে ভাড়াটিয়া বাসা থেকে মোঃ দেলোয়ার হোসেন ও মুক্তা আক্তারকে গ্রেফতার করেছেন পালং মডেল থানা পুলিশ। স্থানীয় প্রত্যেক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোঃ দেলোয়ার হোসেন ও মুক্তা আক্তার দীর্ঘদিন যাবৎ স্বামী-স্ত্রী পরিচয়ে শরীয়তপুরের বিভিন্ন স্থানে ফ্লাট বাসা ভাড়া নিয়ে অবৈধভাবে দম্পতি জীবন যাপন করে আসছিলেন। অনুসন্ধান করে আরও জানা যায়, মুক্তা আক্তার বিভিন্ন সময়ে মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে মামলা-হামলার ভয়ভীতি দেখিয়ে মোটা অংকের দেন মোহরের মাধ্যমে বিয়ে করে ছেলেদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়াই হলো তার মূল কাজ। মুক্তা আক্তারের প্রাক্তন স্বামী একান্ত এক স্বাক্ষাৎকারে বলেন, মুক্তা আক্তার মোবাইল ফোনের মাধ্যমে আমাকে প্রেমের ফাঁদে ফেলিয়ে ঢাকায় নিয়ে স্থানীয় সন্ত্রাসী বাহিনীদের’কে ভাড়া করে জোর পূর্বক আমাকে বিয়ে করে এবং কিছুদিন পরে আমার অবাধ্য হয়ে অন্য ছেলেদের সাথে অবৈধ প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এই অনৈতিক কাজ থেকে আমি তাকে বিরত রাখার চেষ্টা করলে মুক্তা আক্তার আমার বিরুদ্ধে যৌতক ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করে এবং আমাকে জেল খাটায়।

শুধু তাই নয় আমার কাছ থেকে তার দেনমোহরের টাকা সু-কৌশলে দুই বার হাতিয়ে নেয়। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন এর সাথে আলাপকালে জানা যায়, মুক্তা আক্তার ও দেলোয়ার হোসেন দীর্ঘদিন যাবৎ বিয়ে বিহীন অবৈধ দম্পতি জীবন যাপন করে আসছিলেন।

গত ১৮ ডিসেম্বর স্থানীয় প্রত্যেক্ষদর্শীরা তাদের দুজনকে অবরুদ্ধ করে রাখেন এবং স্থানীয় ব্যক্তিদের সংবাদের ভিত্তিতে ঘটনাস্থান থেকে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং ১৯ ডিসেম্বর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ