আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর ।।
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় কনেশ্বর ইউনিয়নের খেজুরতলা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে উদ্ধাকারীসহ নিহত ৩ আহত ১০।
নিহত ব্যক্তিরা হলেন, দক্ষিণ সিড্যা গ্রামের মোঃ কামরুজ্জামান ওরফে মাহমুদ মুন্সী (৫২), বড় নওগাঁ গ্রামের মোঃ ইয়াকুব পাইক (৮২), কুলকুড়ি গ্রামের মোঃ জুলহাস মোল্লা (২৮)। দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মেহেদী হাসান।
সরেজমিন ঘুরে স্থানীয় সূত্রে জানা যায়, ১২ নভেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে ডামুড্যা উপজেলা হতে শরীয়তপুর গামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে গেলে ঘটনাস্থলে মোঃ কামরুজ্জামান ওরফে মাহমুদ মুন্সী (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয় এবং মোঃ ইয়াকুব পাইক (৮২) ঘটনাস্থল থেকে চিকিৎসার উদ্দেশ্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথি মধ্যে মৃত্যু হয়।
আহত এবং নিহত ব্যক্তিদের উদ্ধার করতে গেলে উদ্ধারকারী মোঃ জুলহাস মোল্লা (২৮) ঘটনাস্থলে অসুস্থ হয়ে পরলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা উভয়ে ডামুড্যার উপজেলার স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে। আহত ১০ ব্যক্তিকে কে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
You must be logged in to post a comment.