শরীয়তপুরে পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে ইতালি প্রবাসীর মৃত্যু!

আব্দুল বারেক ভূঁইয়া
বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১১:২৮ পূর্বাহ্ন

পুলিশের ধাওয়ায় পালাতে গিয়ে শরীয়তপুর নড়িয়া উপজেলা ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার গ্রামের মৃত ফজল হক হাওলাদারের ছেলে মোঃ চাঁন মিয়া হাওলাদার (৪০) নামে এক ইতালি প্রবাসীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

২২মার্চ মঙ্গলবার নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার দক্ষিন পাড়ায় এই ঘটনা ঘটে। মৃত চাঁন মিয়ার পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। চাঁন মিয়ার পরিবার সূত্রে জানা যায়, ২৯ জানুয়ারি ইতালি থেকে বাংলাদেশে আসেন চাঁন মিয়া হাওলাদার। নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের নলতা গ্রামের রুবেল সরদার (৪০) ও নিতিরা গ্রামের তুহিন পেদা (৩৫) গত ১৯ মার্চ নড়িয়া বাজার ও ২১মার্চ ঘড়িসার বাজারে দফায় দফায় মরপিট করেন ইতালি প্রবাসী চাঁন মিয়া হাওলাদারকে ।

পুনঃরায় ইতালি যেতে ঝামেলা হতে পারে মনে করে আইনী ব্যস্থা গ্রহন করেনি চাঁন মিয়া হাওলাদার। চাঁন মিয়ার স্ত্রী পারুল আক্তার (পায়েল) গণমাধ্যমকে বলেন, ২২ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় তুহিন পেদা ও রুবেল সরদার, ১০ থেকে ১৫ জন লোক-সহ ডিঙ্গামানিক ইউনিয়ন বিট-পুলিশ কর্মকর্তা সাব-ইন্সপেক্টর ইকবাল হোসেনকে নিয়ে আমার নিজ বাড়িতে এসে আমার স্বামীকে ধাওয়া করলে আমার স্বামী জীবন বাচাতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এ সময় পুলিশ ও রুবেল গং-তার পিছু ধাওয়া করে।

কিছুক্ষণ পর পুলিশ ফিরে এসে আমার কাছে আমার স্বামী সম্পর্কে বিভিন্ন খারাপ মন্তব্য করে এবং আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমার স্বামী মারা গেছে জানতে পেরে পুলিশ চলে যায় । আমি আমার স্বামীর হত্যাকারীদের বিচার চাই।

নড়িয়া থানার উপ-পরির্দশক ইকবাল হোসেন এর সাথে বারবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অবনী শংকর কর বলেন মঙ্গলবার রাত ২টার পরে নিহতের ভাই কালু হাওলাদার বাদী-হয়ে রুবেল সরদার, তুহিন পেদা-সহ ১০ থেকে ১৫ জনকে বিবাদী করে থানায় একটি মামলা দায়ের করেছেন যাহার জি আর নং ২০/তাং ২৩/০২২ ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ