শরীয়তপুর জাজিরা উপজেলা মঙ্গল মাঝির ঘাট হতে শরীয়তপুর গামী একটি যাত্রীবাহী বাস পূর্ব নাওডোবা ইউনিয়নে চৌকিদার কান্দি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে জাহাঙ্গীর হাওলাদার (৪৫) নামে এক চালক নিহত হয়েছে এবং ১৫ যাত্রী হতাহতের সংবাদ পাওয়া গিয়েছে।
২১ ডিসেম্বর সোমবার দুপুর ১২ টার দিকে ঢাকা মেট্টো-জ ১১-৩১১৩ শরীয়তপুর টু মঙ্গল মাঝির ঘাট রুটে সিটিং সার্ভিস একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে, স্থানীয় প্রত্যক্ষদর্শিরা ঘটনা স্থান থেকে আহত ব্যক্তিদেরকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় এবং স্থানীয় সূত্রে জানা যায়, গাড়ীর নিচে চাপা পরে চালক মোঃ জাহাঙ্গীর হাওলাদারের মৃত্যু হয়।
যাত্রীবাহী বাস দুর্ঘটনার সংবাদ পেয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আ¯্রাফুজ্জামান ভুঁইয়া ও থানার অফিসার ইনচার্জ আজাহারুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনা স্থানে যায় এবং কিছুক্ষণ পরে শরীয়তপুর ফায়ার সার্ভিসের একটি দল ও ঘটনা স্থানে পৌঁছায়। ঘটনা স্থান থেকে জাজিরা থানা পুলিশ, গাড়ীর চালক জাহাঙ্গীর এর লাস উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠায়। নিহত জাহাঙ্গীর নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর ইউনিয়নের মোঃ আমজাদ আলী হাওলাদারের পুত্র বলে জানা গেছে।
You must be logged in to post a comment.