শরীয়তপুরের জাজিরায় ২২ বছরের দন্ডপ্রাপ্ত আসামী মাদবর গ্রেফতার

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ৭:৪৬ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের বুধাই মাদবরের কান্দি গ্রামের সেকেন্দার মাদবর (৪৫) নামে ২২ বছরের দন্ডপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছেন জাজিরা থানা পুলিশ।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিৎ করেছেন জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম, পুলিশ সূত্রে জানা যায় ২৭ জানুয়ারী সোমবার ঢাকা লালবাগ থানা পুলিশের সহযোগিতায় শহীদ নগর এলাকা থেকে রাত ৯ টার দিকে জাজিরা থানার এ.এস.আই আতিকুল হক ও কন্সটেবল ইদ্রিছ আলী, সেকেন্দার মাদবরকে গ্রেফতার করে জাজিরা থানায় নিয়ে আসেন। পুলিশ সূত্রে আরও জানা যায় দন্ডপ্রাপ্ত আসামী সেকেন্দার মাদবরের বিরুদ্ধে নারী শিশু নির্যাতন সি.আর-৩৫৭/০৩, এসিড দমন ২/০৩, ২টি মামলা হয়েছে।

সি.আর-৩৫৭/০৩ মামলায় ৮ বছরের শস্রম কারাদন্ড এবং এসিড দমন মামলায় ১৪ বছর শস্রম কারাদন্ডে দন্ডিত হয়েছে। দন্ডপ্রাপ্ত আসামী দীর্ঘ দিন যাবৎ পলাতক ছিল। সেকেন্দার মাদবর বিলাশপুর ইউনিয়নের বুধাই মাদবরের কান্দি গ্রামের মোঃ মঙ্গল মাদবরের ছেলে বলে জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ